জেলা যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন ডায়নার উদ্যোগে বৃহস্পতিবার শহরের নতুন হাছননগরের আপ্তাবনগর ও জামতলা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাদিয়া বখত (সুরভী)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা আক্তার, শাওলিন বেগম, শাহরিয়ার সুমন, সদর উপজেলা যুবলীগের সাবেক সদস্য কে.এম শহীদুল ইসলাম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

