স্টাফ রিপোর্টার
খায়রুল হুদা চপলকে আহ্বায়ক, আসাদুজ্জামান সেন্টু ও মঞ্জুর খন্দকারকে যুগ্ম আহ্বায়ক করে সুনামগঞ্জ জেলা যুব লীগের নতুন আহ্বায়ক কমিটি প্রদান করা হয়েছে। যুব লীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বুধবার নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে কমিটি হস্তান্তর করেছেন।
কমিটির সদস্যরা হলেন- অ্যাড. কল্লোল তালুকদার চপল, রঞ্জিত চৌধুরী রাজন, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পি, নুরুল ইসলাম বজলু, মিজানুর রহমান, অ্যাড. রওনক আহমদ, অ্যাড. আজাদুল ইসলাম রতন, নিজাম উদ্দিন, মমরাজ হোসেন, ইবনে মোমেন গণি, মো. লুৎফুর রহমান নাঈম, আবুল আজাদ, মোয়াজ্জেম হোসেন রোকন, আলী হোসেন পলাশ, শ্রী রঞ্জন রায় ও অ্যাড. দীপু রঞ্জন দাস।
নতুন এই কমিটিকে ৯০ দিনের মধ্যে সকল উপজেলার সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুব লীগের নতুন আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন,‘যুবলীগে কোন গ্রুপিং থাকবে না, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সংসদ সদস্যদের সহযোগিতা নিয়ে যুবলীগকে আরো শক্তিশালী করা হবে’।
- জবান আলীর গান জালিয়াতি কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে মামলা
- স্বাগত ১৪২৩ ‘নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে’


