স্টাফ রিপোর্টার
জাতীয় যুব সংহতি জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। মোহাম্মদ আলী খুশনুরকে আহ্বায়ক ও মনির উদ্দিন মনিরকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের প্রস্তুতি কমিটি করা হয়। জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য সচিব ফখরুল আহসান শাহাজাদা এই কমিটিকে অনুমোদন করেন।
জাতীয় যুব সংহতি জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন যুগ্ম-আহ্বায়ক গোলাম হোসেন অভি, জসিম উদ্দিন সরকার। সদস্যরা হচ্ছেন শামছুজ্জামান, আব্দুল কদ্দুস, আমির হোসেন, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, বদরুল আলম, মহিন উদ্দিন মহিম, হুমায়ুন রশীদ, মাহবুব আহমদ নিউটন, জহিুল ইসলাম, আব্দুল্লাহ, আবুল বাশার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মারজান আহমদ, মকলিছুর রহমান, ফজলু মিয়া।


