স্টাফ রিপোর্টার
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহনুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, আজকের যুবকরা আগামী বাংলাদেশ গড়ার কারিগর। সকল আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুব সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একটি দেশকে শক্তিশালী করতে হলে সেই দেশের যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। মাদকের নেশা থেকে যুবকদের দূরে রাখতে হবে। বর্তমান সরকার যুবকদের স্বাবলম্বী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে অনেক রকম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবির ও ও প্রশিক্ষণার্থী ইছরাত জাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হক, যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শওকত ওসমান শামীম প্রমুখ।
এছাড়াও যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ফেনিবিল যুব সংঘের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আত্মকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন তৃষ্ণা আক্তার রোশনা, প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. শাখাওয়াত হোসেন।
এরপর সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংগঠনকে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে সফল আত্মকর্মী হয়েছেন সম্পা রেজা, ও রবি বর্মন, জেলা পর্যায়ে সফল আত্মকর্মী হয়েছেন তাহিরপুর উপজেলার মো. ইসলাম উদ্দিন, ছাতকের আনোয়ার হোসেন, সদর উপজেলার মো. বাবুল মিয়া, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক ও সংগঠন হয়েছে সদর উপজেলার মো. শাহ ্আলম ও ফেনিবিল সমাজকল্যাণ সংস্থা। এসময় যাদুকাটা যুব উন্নয়ন সংস্থাকে নিবন্ধন সনদ প্রদান করা হয। এছাড়াও কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সের ২০২০ -২০২১ অর্থবছরের ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী মো. শাখাওয়াত হোসেন, মোছা. শামীমা আক্তার, ও মো. কাওছার আহমেদ কে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে সকালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকাল ৩টায় বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ, বিকাল ৪টায় নবীনগর হাজী আবিদ উল্লাহ পৌর প্রাথমিক বিদ্যালয়ে নকশি কাঁথা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান
- প্রশিক্ষিত যুবকরাই দেশের চালিকা শক্তি-এমপি মানিক


