নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কেভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, ডীন, প্রফেসর ডা. রনজিত কুমার দে ও প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপাচার্য টিকা কার্যক্রমের উদ্বোধন করে বলেন করোনা মাহামারী ঠেকাতে সকলের টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরী, তিনি বাংলাদেশ সরকারের উদ্যোগে টিকা কার্যক্রম সফলভাবে পরিচালিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ টিকা কার্যক্রম আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করায় সিলেট সিটি কর্পোরেশনের প্রতি আন্তিরক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি