স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও রঙ্গালয় সুনামগঞ্জের ৩য় বছরে পর্দাপণ উৎসব শুরু হচ্ছে আগামী ২৬ জানুয়ারি। জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে ৪দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। উৎসবে নাট্যকার ও নির্দেশক ভবতোষ রায় বর্মণ’র ‘বাঘের শিন্নি’, রুবাইয়েৎ আহমদ’র রচনা ও ইয়াকুব আলী ও বিধান সিংহ’র নির্দেশনায় থিয়েটার মুরারিচাঁদর ‘রঙমহাল’, আবদুল্লাহ আল-মামুন’র রচনা ও মো. আব্দুল মুনিম’র নির্দেশনায় সিলেট থিয়েটার পজিট্রন এর ‘সুবচন নির্বাসনে’ আফ্রিকার রূপকথার উপন্যাস অবলম্বনে জেলা উদীচীর ‘টোকোলশ’, খলিল রহমান’র রচনা ও জালাল উদ্দিন রুমি’র নির্দেশনা ও মেহেদী হাসান’র পুন:নির্দেশনায় ‘দায়ভার’ নাটক মঞ্চস্থ করবে।


