স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেছেন, আমি সুনামগঞ্জের শিক্ষাকে আন্দোলন হিসেবে গ্রহণ করতে চাই। শিক্ষাক্ষেত্রে ৬৪টি জেলার মধ্যে একবারে পিছনের দিকে রয়েছে সুনামগঞ্জ জেলা। এবং এই ভাবে যদি চলে তাহলে সুনামগঞ্জের ভবিষ্যৎ অন্ধকার।
তিনি বলেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়ে লেখাপড়ার সুযোগ পেয়েছে আসলেই তারা মেধাবী। কারণ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়েই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সাবেক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন প্রমুখ।
- রঙ্গালয়ের ৩য় বর্ষে পর্দাপণ উৎসব ২৬ জানুয়ারি
- পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে আইনি বাধা অপসারণ


