রফিনগরে সানরাইজ কিন্ডার গার্ডেনের যাত্রা

দিরাই প্রতিনিধি
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে দিরাই উপজেলার প্রত্যন্ত জনপদ রফিনগর গ্রামে পশ্চিম পাড়ায় রফিনগর সানরাইজ কিন্ডার গার্ডেনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে।
মুক্তিযোদ্ধা সোনা মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক রুহুল আমিন ও  শুভ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা     
কর্মকর্তা আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ডি এস এস প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান সিরাজ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জগলুল হক। অবহেলিত গ্রামীন জনপদে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্তের পথ উন্মোচিত হবে এ আশাবাদ ব্যাক্ত করে বক্তারা বলেন, শিক্ষা সেবাই হচ্ছে শ্রেষ্ঠ সেবা,  এর মাধ্যমেই আজকের শিশুরা আগামীর পথ আলোকিত করবে।