শায়খ মাওলানা আনওয়ার হোসাইন
(পূর্ব প্রকাশের পর)
নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত হাদীসে এই উম্মতের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন যা আর কোন উম্মতের ভাগ্যে জুটে নাই।
প্রথম : রোজাদারের ক্ষুধাজনিত মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হতে প্রিয়। মোহাদ্দিছগণ এর কয়েকটি তাৎপর্য বর্ননা করেছেন।
১. আল্লাহ পাক পরকালে সেই ঘ্রাণের প্রতিদান মেশক হতেও সুগন্ধি দ্রব্য দ্বারা দিবেন।
২. রোজাদার যখন কবর হতে উঠবে তার মুখ হতে সুগন্ধি ও খুশবু বের হতে থাকবে।
৩. দুনিয়াতে সেই ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হতে সুগন্ধময়। কারণ প্রেমের সাথে এর সম্পর্ক। প্রেমিকের নিকট মাহবুবের বদবুও হাজার খুশবু হতে উত্তম।
দ্বিতীয় : সকল মানুষের জন্য দোয়া চাওয়া। তার অর্থ এই যে, তার জন্য অধিক সংখ্যক দোয়ার প্রাথী রয়েছে। অন্য রেওয়াতে আছে ফেরেশতারা তার জন্য ক্ষমা চায়।
তৃতীয় : বেহেশতকে সুসজ্জিত করা। কোন কোন রেওয়াতে আছে, রমজানের জন্য বৎসরের শুরু হতে জান্নাতকে সুসজ্জিত করা হয়।
চতুর্থ : দুষ্টমতি শয়তানকে বন্দী করা। যার কারণে পাপের প্রাধান্য কমে যায়।
রোজা শুদ্ধ হওয়ার ছয়টি আদব ঃ
বুজুর্গানে দ্বীন রোজা শূদ্ধ হওয়ার জন্য ছয়টি আদব বর্ণনা করেছেন। এক ঃ চক্ষুর হেফাজত করা অর্থাৎ অপাত্রে যেন দৃষ্টি না হয়। এমনকি স্বীয় স্ত্রীর প্রতি কামদৃষ্টি নিক্ষেপ করলেও রোজার অঙ্গহানি হয়। এভাবে খেল তামাশার প্রতিও দৃষ্টিপাত করবে না।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দৃষ্টি শয়তানের তীরসমূহ হতে একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ইহাকে রক্ষা করে, আল্লাহ পাক তাকে ঈমানের এরুপ নূর দান করেন, যার লজ্জত সে অন্তরে অনুভব করে। (চলবে)
- দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল
- সিসি ক্যামেরা লাগান, অপরাধপ্রবণতা কমবে -স্বরাষ্ট্রমন্ত্রী


