স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাসে সুনামগঞ্জ শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দুই মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। রমজানের প্রথম দিন থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জিন পরিষদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এই তথ্য দেন তিনি। রবিবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহেল পারভেজ।
- মাংস বিক্রেতাদের ধর্মঘটে অস্বস্তি ভোক্তাদের
- সুনামগঞ্জ-সিলেট সড়ক যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে জনপ্রতিনিধিদের মানববন্ধন


