স্টাফ রিপোর্টার
চার লোককবি রাধারমণ দত্ত, হাছনরাজা, শাহ আব্দুল করিম ও দুর্বীণ শাহ স্মরণে চারদিনের অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন শুক্রবার জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনাসভা চলাকালে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তিনি মাইকের সামনে আসার পরই অডিটরিয়োমে বসা কিছু দলীয় কর্মী রাজনৈতিক শ্লোগান দেওয়া শুরু করেন। এসময় প্রধান অতিথিসহ মঞ্চে বসা অন্যদের কিছুটা বিব্রত হতে দেখা গেছে। সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়া পর্যন্ত নানা পর্যায়ে এই শ্লোগান অব্যাহত ছিল। মঞ্চে যারা বক্তব্য শুনছিলেন তারাও একজন আরেকজনের সাথে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, একটি সাংস্কৃতিক উৎসবে এমন রাজনৈতিক শ্লোগান বেমানান হয়েছে।
- জাতিসত্ত্বাকে ধারণ করে রেখেছেন লোককবিরা -এমপি মানিক
- জগন্নাথপুরে কৃষিমেলায় এমএ মান্নান সরকার সোনার বাংলা গঠনে এগিয়ে যাচ্ছে


