আকরাম উদ্দিন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা শাখার সভাপতি নৃপেশ তালুকদার নানুকে কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পূজা উদ্যাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দীপক ঘোষ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রিয় সভাপতি জয়ন্ত সেন দীপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী, লেখক ও কলামিষ্ট অ্যাডভোকেট স্বপন কুমার দেব, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার মজুমদার, মৌলভীবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দে সজল, সিলেট জেলার পূজা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব দে, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। এছাড়াও বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, কলি তালুকদার আরতি, শিক্ষক যোগেশ্বর দাশ, বিশ্বজিৎ চক্রবতী, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, রমেশ কুমার দে, বিমল বণিক, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও সাংবাদিক স্বপন কুমার বর্মন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়। সভায় প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শোক জানিয়ে সর্বসম্মত শ্কোপ্রস্তাব গ্রহণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রিয় সভাপতি জয়ন্ত সেন দীপু বলেন, ‘সুনামগঞ্জের মানুষেরা অত্যন্ত ত্যাগী। তাঁদের রয়েছে সাংগঠনিক মনোভাব। যেখানে কেন্দ্রীয় নেতারা এসে কমিটি গঠন করতে জরুরি অবস্থা জারি হয়, সেখানে সংগঠনের স্থানীয় নেতারা বসে সুন্দর কমিটি গঠন করেছেন। এ জন্য সংগঠনের সদস্যবৃন্দ ও সুনামগঞ্জের মানুষকে অভিনন্দন জানাই। তিনি বলেন, ‘আমি অভিভুত হয়েছি অনুষ্ঠানে নারী-পুরুষের উপস্থিতি দেখে। এখন আমার বিশ্বাস হয়েছে যে, সরকারের কাছ থেকে আমাদের শতভাগ অধিকার আদায় করতে পারবো। ইসলামিক ফাউ-েশনের মতো হিন্দু ফাউন্ডেশন আমরা চাই। সরকারের রাজস্ব থেকে আমাদের আলাদা হিস্যা দিতে হবে।’


