স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন গেল শুক্র, শনি ও রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার রাতে সুনামগঞ্জ সরকারি কলেজ ও হাসননগরের ৭০ পরিবার, শনিবার রাতে শহরতলির মাইজবাড়ীর ৩৫ পরিবার এবং রিৃববার রাতে শহরতলির পাঠানবাড়ির ৫০ পরিবারের মধ্যে জেলা প্রশাসক উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বললেন, দুর্গত মানুষের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দ্রুত পেঁৗছানোর জন্যই দিনে এবং রাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হচ্ছে।


