রাবার ড্যাম প্রকল্পের কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ৭ কোটি ৯৮লক্ষ টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে । সোমবার সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের চিলাই নদীর পারে চিলাই নদী উত্তর বালিছড়া রাবার ড্যাম পানি ব্যাবস্থাপনা       কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে এলাকাবাসী ও রাবার ড্যাম পনি ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিলাই নদীতে ৮ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ কাজ চলছে। এই রাবার ড্যাম নির্মাণ কাজে নি¤œ মানের কাঁচামাল ব্যাবহার করা হচ্ছে দেখে এলাকাবাসী ও পানি ব্যাবস্থাপনা কমিটির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু এতে কোন কাজ হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল নি¤œ মানের কাঁচামাল ব্যবহার বন্ধ করছেন না।
এসময় উপস্থিত ছিলেন চিলাই নদী উত্তর বালিছড়া রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক শিব্বির আকন্দ সাব্বির, কোষাধ্যক্ষ শাহিদ মিয়া, মাইন উদ্দিন, আব্দুল হামিদ, আব্বাস উদ্দিন, হাসমত উল্লাহ, মোহাম্মদ আলী, মানিক মিয়া, ইসহাক আহমদ, মোন্তাজ উদ্দিন, আপেল মাহমুদ, শরিফ আহমদ, আবু তাহের, মোহাম্মদ আলী, আলী মিয়া, শহিদ মিয়া, তমিজ উদ্দিন, লিটন মিয়া, আব্দুল আহাদ, দুলাল মিয়া, আব্দুল কালাম, আরব আলী, ইসহাক আলী, আলম মিয়া, হযরত আলী, আব্দুল করিম, শামীম মিয়া, জামাল মিয়া, আশ্রাফ আলী প্রমুখ।