স্টাফ রিপোর্টার
বাণী উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ও সুনামগঞ্জ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহযোগিতায় পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের মন্দির প্রাঙ্গণে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের ১২৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সরস্বতী পূজা পরিচালনা কমিটির সভাপতি সত্যব্রত চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনন্ত চক্রবর্তী ও শিক্ষার্থী কংকন সরকারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রধান স্বামী হৃদয়ানন্দজী মহারাজ। সভার শুরুতে শান্তিমন্ত্র পাঠ করেন রামকৃষ্ণ আশ্রমের বহ্মচারী বিবেক মহারাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অরসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর
দাশ, সুনামগঞ্জ সারদা সংঘের সভাপতি প্রণতি রায়, সুনামগঞ্জ বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী কুশল রাজ পাল, শিক্ষার্থী অভিভাবক মো. রইছ উদ্দিন, মোছা. সুহেনা চৌধুরী ও পিযুষ তালুকদার ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তোলে দেন। এর আগে শহরের বিভিন্ন এলাকার শিশুদের হাতেখড়ি দেন রামকৃষ্ণ আশ্রমের বহ্মচারী বিবেক মহারাজ।


