রাষ্ট্রপতির নিকট মুক্তিযোদ্ধাদের ৫ দাবি

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর কাছে ৫ দফা দাবি উত্থাপন করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড নেতৃবৃন্দ। সোমবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর সাথে সাক্ষাৎ করে তারা এই দাবি সমূহ তুলে ধরেন।
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কমপক্ষে ২০ হাজার টাকা, চিকিৎসা ব্যবস্থা ফ্রি, যাতায়াত ব্যবস্থা ফ্রি করা, রেশনিং ব্যবস্থা চালু করা এবং মোক্তিযোদ্ধাদের    চাকুরীর কোটা সংরক্ষণ ও নিয়োগ কমিটিতে ১ জন মুক্তিযোদ্ধা প্রতিনিধি রাখার জন্য মুক্তিযোদ্ধারা রাষ্ট্রপতির কাছে দাবি জানান।  
এছাড়াও এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের সার্বিক পরিস্থিতির চিত্র রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মো. নূরুল মোমেন, অ্যাড. আলী আমজাদ, মোজাহিদ উদ্দিন আহমদ, অ্যাড. গোলাম মোস্তফা, আব্দুস শহীদ, অ্যাড. আব্দুল মজিদ,  অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, অ্যাড. বজলুল মজিদ চৌধূরী খসরু, অ্যাড. আসাদ উল্লাহ সরকার, অ্যাড. কাওছার আলম, ইউসুফ আল আজাদ, আ.ত.ম ছালেহ, আবু সুফিয়ান, মুকসেদ আলী, সফর আলী, আতাউর রহমান, আব্দুল মজিদ, আতাউর রহমান, আপ্তাব উদ্দিন, সৈয়দুর রহমান, মলয় কান্তি দাস, বিনোদ রঞ্জন তালুকদার, মতি লাল দাস, মতিউর রহমান, জিতু মিয়া, বশির আহমদ, ডা. আব্দুর রশীদ, মতিন মিয়া, গিয়াস উদ্দিন ঢালী, চাঁন মিয়া, আব্দুল কাইয়ূম, আনোয়ার হোসেন তোতা, গৌরাঙ্গ দাস, শ্যামল বরণ আচার্য্য, ছালিক আহমদ, রবীন্দ্র কুমার  তালুকদার, মনির উদ্দিন, ছলিম উল্লাহ, আব্দুল হান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি