রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
রাষ্ট্রীয় আমন্ত্রণে সংসদীয় দলের সদস্য হিসেবে ১০ দিনের সফরে ভারত যাচ্ছেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ     সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
আজ সোমবার সকালে জেট এয়ারওয়েজে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ভারতে অবস্থানকালে ভারতের রাষ্ট্রপতি, লোকসভার স্পীকার, ডেপুটি স্পীকার, পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস এর ভাইস  প্রেসিডেন্ট রাহুল গান্ধী সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাঁদের বৈঠকের কথা রয়েছে।
দিল্লী থেকে কলকাতা হয়ে আগামী ১০ আগস্ট তাঁর বাংলাদেশে ফেরার কথা রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার আমন্ত্রণে তাঁর  বাসভবনে  মিলিত হন তিনি।