রুদ্রের পাশে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা

স্টাফ রির্পোটার
এবার আদর্শ শিক্ষা নিকেতনের স্ট্যান্ডার্ড-২  এর মেধাবী ছাত্র ব্রেন টিউমারে আক্রান্ত শিশু রুদ্রের জীবন বাঁচাতে এগিয়ে এসছেন শহরে কলেজ পড়–য়া শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। শহরের ৪ টি জেএসসি পরীক্ষা কেন্দ্র, সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় তারা ১১ টি দলে ভাগ হয়ে সহায়তা সংগ্রহ করা শুরু করেছেন। সারা সপ্তাহে সংগ্রহিত সহায়তা তারা প্রতি বৃহ¯পতিবার গণনা করে রুদ্রের বাবর কাছে পৌঁছে দিবেন বলে জানিয়েছেন।
রুদ্রের চিকিৎসার অর্থ সংগ্রহ ক্যাম্পেইনে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন  
সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের ছাত্র ইজাজুল হক চৌধুরী নাছিম। অন্যান্যদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী মিনার হোসেন,বকুল দাস, মাকসুদুর রহমান, মোমেন তালুকদার, পৃথা, কান্তা, সুইটি, প্রার্থী, রাজন, লাবন্য প্রমুখ।
উল্লেখ্য চিকিৎসকদের তথ্য মতে রুদ্রের চিকিৎসা ব্যয় প্রয়োজন ১৫ লক্ষ টাকা। যা গাড়ী চালক পিতা নিতেশ তালুকদারের পক্ষে বহন করা অসম্ভব। তাই অসহায় পরিবারটি সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা প্রার্থনা করেছেন।