রুদ্র বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার
রুদ্র তালুকদার, বয়স সাড়ে ৮ বছর। সুনামগঞ্জ শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতন এর স্ট্যান্ডার্ড-২ এর ছাত্র। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিমবীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে। তবে বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমের বিপরীতে সুরমা ৩১ নং বাসায় ভাড়ায় বসবাস করছেন। রুদ্রের মাথায় বাসা বেধেছে মরণ ব্যাধী (টিউমার)। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথায় টিউমার অপারেশন করতে হবে। তার অপারেশন করতে মোট ব্যয় ১৫ লাখ টাকা।
দিনে আনা, দিনে খাওয়া শিশু রুদ্রের বাবা গাড়ী চালক নিতেশ তালুকদার ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, নিতেশ তালুকদার, সঞ্চয়ী হিসাব নং-৬৬০৮, উত্তরা ব্যাংক, সুনামগঞ্জ শাখা। এছাড়া বিকাশ নম্বর ব্যাক্তিগত ০১৭১৭-২৬৭০৩৩।