শোক সংবাদ সাইফুল নেছা চৌধুরী

স্টাফ রিপোর্টার
শহরের দক্ষিণ আরপিন নগর নিবাসী মরহুম দেওয়ান তহসিনূর রাজার সহধর্মীনী ও মরহুম দেওয়ান মহসিন রাজা চৌধুরীর মাতা এবং এনটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী’র দাদী দেওয়ান সাইফুল নেছা চৌধুরী (৯৫) আর নেই। বুধবার বাংলাদেশ  
 সময় দুপুর দ্ইুটায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমা সাইফুল নেছা চৌধুরী তিন ছেলে তিন মেয়েসহ দেশে ও প্রবাসে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বড় ছেলে ও বড় মেয়ে কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন।