শহীদ নূর আহমেদ
চার দিনের রোভার মুটের তৃতীয় দিনে হাইকিং করেছে রোভার স্কাউটসরা। ৫৬ সদস্যের রোভার স্কাউটস দল শনিবার সকাল ১০ টায় পিটিআই থেকে হাইকিং শুরু করে দুপুর ১ টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করে পুনরায় পিটিআই কার্যালয়ে এসে হাইকিং শেষ করে তারা। জেলা রোভার স্কাউটসএর সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যাপক শাহ্ আবু নাসের এর নেতৃত্বে হাইকিংয়ে অন্যান্যদের মধ্যে যোগ দেন জেলা রোভার স্কাউটস এর সহকারি কমিশনার ও বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ এর প্রভাষক শেখ এটিএম আজরফ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ গোপাল দত্ত, রোভার
লিডার রায়হান উদ্দিন।
অন্যান্যদের মধ্যে হাইকিংয়ে সহযোগিতা করেন জাগরনী মুক্ত রোভার স্কাউটস দলনেতা এ আহসান রাজিব, স্বেচ্ছাসেবক সেজুল মিয়া, ইবনে জাকারিয়া।
উল্লেখ রোভার মুটের চতুর্থদিন মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে। তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
- রোহিঙ্গা হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
- ধর্মপাশায় গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগে কারাগারে যুবক


