জাগরণী মুক্ত স্কাউটস গ্রপের মানববন্ধন
‘রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্য শান্তি আনো’ এমন স্লোগানকে সামনে রেখে মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউটস গ্রপ। সোমবার সকালে শহরের আলফাত স্কয়ারে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউটস গ্রুপের প্রচার সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এইচ.এম.পি বি.এম কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, জাগরণী মুক্ত স্কাউটস গ্রপের উপদেষ্টা মোশারফ হোসেন, জাগরণী মুক্ত স্কাউটস গ্রপের যুগ্ম সম্পাদক এস.এম.রাজিব, অর্থ সম্পাদক আব্দুল কাদির শাওন, সহ সম্পাদক মিটু পাল, আহমেদ ইন্তি মাছুম, দপ্তর সম্পাদক শাওন ভদ্র, ক্রিয়া সম্পাদক তহিদুল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ওমর ফারুখ, রুম্পা, তুলি, অমিত, অভি, সজিব, মুহিম, সিমা, সুলতানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যাকান্ডের দায়ে অং সাং সুচির নোবেল ফিরিয়ে নিয়ে তাকে শাস্তির আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ আশ্রয় দিতে হবে এবং রোহিঙ্গা শিশুসহ নর-নারীদের বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক দেশগুলোকে চাপ দিতে হবে।
শহরে মানববন্ধন
হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটি জেলা শাখার উদ্যোগে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের আলফাত স্কয়ারে সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন, ডা. এম আর শামীম, কৃষক নেতা মো. আ: কাইয়ূম, সিরাজুল ইসলাম পলাশ। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নাহিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাতক উপজেলা সভাপতি শমশির আলী, সেক্রেটারী খোরশেদ আলম, বকুল আহমদ, কবির উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
চরমহল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণ-হত্যা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ধর্ষন ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং অং সান সূচির ফাঁসির দাবিতে ছাতকের চরমহল্লা টেটিয়ারচর বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার মুসলিম জনতা অংশ নেন। কাজী মাও. আশিক উদ্দীন বিপ্লবীর সভাপতিত্বে এবং হাফিজ খয়ের হোসেন ও মুক্তার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়্যারম্যান আবুল হাসনাত, মাও. আব্দুল ওয়াহিদ, অধ্যক্ষ মাও. আফতাব উদ্দীন আল ফারুক, মাও. কামরুজ্জান, প্রিন্সিপাল মাও. হাজী খলিল আহমদ, মাও. খুরশিদ আলম, মাও জোবায়ের আহমদ, ইমাম ও খতিব শামসুল হক নূরী, শিক্ষক শফিক উদ্দীন, শিক্ষক মাও. শিহাব উদ্দীন, শিক্ষক মাও. কবির আহমদ, মুহতামিম মাও. আবুল খয়ের, শিক্ষক মাও. রেদোয়ান আহমদ, শিক্ষক মাও. নূর আহমদ উজ্জল, প্রিন্সিপাল শামসুল হক প্রমুখ।
- ছাতকে দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের সাথে পূজা কমিটির মতবিনিময় সভা
- গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ


