রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের মুসলিম জনতার উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে বাজার মসজিদ সামনে মাও. ছাবিত আহমেদের সভাপতিত্বে ও আল-আমিন ইসলামী যুবকল্যাণ সংস্থার সভাপতি নুর হোসেন মো.আব্দুল্লার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান   
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাও. ফজলুল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন রাজনপুর মাদ্রাসার খতিব বিল্লাল আহমদ বিলালী, হাজী. আনোয়ার হোসেন মিষ্টার, ডা. সওকত আলী, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন, ফয়জর রহমান, হোসাইন আহমদ, আবু বক্কর, মাও. ছানাতুর রহমান, মাও. আকমল হোসেন, মাও. ছালিক আহমদ, মাও. আব্দুল কাহার, মাও. এমদাদুল হক, হাজী আব্দুল জলিল, হাজী মফিজ আলী প্রমুখ।