ছাতক ও বিশ্বম্ভরপুর প্রতিনিধি
মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে ছাতকে কেন্দ্রিয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদযোহর শহরের ট্রাফিক পয়েন্টস্থ কেন্দ্রিয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাতক জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. আলী আজগর খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, জেলা আল-ইসলাহ’র যুগ্ম সম্পাদক মাও. মাহবুবুর রহমান, আল-ইসলাহ নেতা মাও. কামরুজ্জামান, অধ্যক্ষ মাও. আবু বক্কর সিদ্দিক, মাও.ক্বারী গিয়াস উদ্দিন, মাও. কাজী আশিকুর রহমান, হাফিজ গিয়াস উদ্দিন, তালামিযে ইসলামিয়া জেলা সভাপতি হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক কেএম আব্দুল কাইয়ূম, ডা. আফসার উদ্দিন, মাও. সামছুল ইসলাম,
তালামিয নেতা মারুফ আহমদ, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, মাষ্টার সুনাহর আলী, মাও. এমএ মতিন, ফজলে রাব্বী জনি, আব্দুল কাদির তালুকদার, আব্দুল মুনিম মামনুন, নাইম আহমদ, আবু তাহের, হাসান আহমদ, শিব্বির আহমদ, ফজলু মিয়া, আব্দুর রহিম, সাইফুর রহমান, জালাল উদ্দিন প্রমুখ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে আনজুমানে তালামিযে ইসলামিয়া, আল-ইসলাহ, অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ছাতক শাখা. অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন শিববাড়ী শাখা, বাগবাড়ি ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা, বৌলা ইসলামী সংস্থা, দক্ষিণ বাগবাড়ি রাসূল সৈনিক সংগঠন, লেভারপাড়া সিরাতুন মুস্তাকিন, বাশঁখালা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, মুক্তিরগাঁও অষ্টগ্রাম, চরেরবন্দ সমাজকল্যাণ সংস্থা, খারগাঁও, মাধবপুর গ্রামসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের ব্যানারে লোকজন অংশগ্রহণ করেন।
বিশ্বম্ভরপুর
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সম্মিলিত মুসলিম জনতার উদ্যোগে বিশ্বম্ভরপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিনাকান্দি মাদ্রাসার মুহতামীম মাও. আ. হালিম’র সভাপতিতে উপজলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাও. আ. আজিজ, মাও. রিয়াজ উদ্দিন, মাও. নূর উদ্দিন, মাও. বাহা উদ্দিন, মাও. ফুজলুল হক, মাও. ইয়াহিয়া, মাও. আমিরুল ইসলাম, মাও. মোয়াফিকুল ইসলাম, মাও. সেলিম আহমদ, মাও. আবুল কাসেম, মাও. জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হয়রত আলী, বাদাঘাট দ. ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, আ.লীগ নেতা নূরুল আলম সিদ্দিক, সাইফুল ইসলাম, সাংবাদিক হাছান বসির, আ. ছাত্তার প্রমুখ।


