রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

সু.খবর রিপোর্ট
মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে আঞ্জুমানে তালামীয়ে ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে আঞ্জুমানে তালামীয়ে ইসলামিয়া উপজেলা শাখার সভাপতি আজমল হোসেন জামীর সভাপতিত্বে  ও পৌর তালামীয়ে ইসলামিয়ার সাধারণ সম্পাদক হাফিজ আবুল কালামের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন আনঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. মইনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সানোয়ার হাসান সুনু, জেলা আল- ইসলাহ যুগ্ম সম্পাদক মাও. তাজুল ইসলাম আলফাজ, জেলা তালামিয়ের সাধারণ সম্পাদক বদরুজ্জামান ছাদিক, পৌর কাউন্সিলর দেলোয়ার হুসেন, জগন্নাথপুর পশ্চিম তালামীয়ে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন, অর্থ সম্পাদক তাছির আলী, পৌর তালামীয়ে ইসলামীর যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ইয়াকুব আলী, সদস্য রাহুল আমিন প্রমুখ। অপর দিকে দুপুরে জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর পয়েন্টে এক মানববন্ধব কর্মসুচী পালিত হয়েছে। মানববন্ধব শেষে মানবাধিকার ইউনিটির সভাপতি শাহ নুরুল করিমের সভাপতিত্বে প্রতিবাদ  সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, মানবাধিকার ইউনিটির সহ-সভাপতি জামাল উদ্দিন বেলাল প্রমুখ।
তাহিরপুর
মায়নমারে রোহিঙ্গা মুসলমান নির্যাতনের প্রতিবাদে তাহিরপুরে তৌহিদি জনতার ব্যানারে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। রবিবার বিকাল ২টায় তাহিরপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ হতে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে সমবেতদের মধ্যে বক্তব্য রাখেন, মাও. মইনুদ্দিন আহমদ, অধ্যাপক মাও মুহিবুর রহমান, মাও দ্বীন ইসলাম আজাদী, মাও. জমির উদ্দিন, আব্দুল হান্নান, শামছুদ্দিন আহমদ, আলী হোসাইন, বিলাল আহমদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিশ্বম্ভরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা সদরস্থ মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
হাজী আবু বশরের সভাপতিত্বে ও মাও. আবুল কাশেম এবং গোলাম মর্তুজার সহযোগিতায় সমাবেশে বক্তব্য রাখেন, মাও. আব্দুল হালিম,মাও. আব্দুল আজিজ, মাও. আলীনূর, মাও.আব্দুল মোমিন, মাও. আব্দুল বাছিত,মাও. মোয়াফিকুল ইসলাম, শাহ্ শামছুজ্জামান, মাও. খায়রুল ইসলাম, মাও. ফজলুর রহমান, মাও. আমিরুদ্দিন, আমির হাফজা, মাও. আব্দুল হক, মাও. শহিদুল ইসলাম, মাও. সেলিম আহমেদ, মাও. হাছছান আহমদ, শাহালম, কোহিনুর আলম, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শামছুল কবির ও মাও. আনোয়ার হুসাইন। মোনাজাত করেন, মাও. আব্দুল হাসিম।