রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হত্যাকান্ড বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম জেলা মোয়াজ্জিন পরিষদ। সোমবার দুপুরে জেলা ইমাম মোয়াজ্জিম পরিষদের উদ্যোগে শহরের আলফাত স্কয়ার থেকে সংগঠনের সহ-সভাপতি হাফিজ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. দিলোয়ার হোসাইনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা হাফিজ আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন, মাও. গোলাম মৌলা, মাও. আব্দুল আওয়াল, মাও. মফিজুর রহমান, মাও. আব্দুল বাতিন, মাও. মুফতি আব্দুল হক, মাও. মুফতি জিয়াউল হক, মাও.
ছালেহ আহমদ, মাও. আবু তাহের মোহাম্মদ খালেদ, মাও. আলীনূর, মাও. দিলোয়ার হোসাইন, মাও. ফয়জুন নূর, মাও. আতাউর রহমান, মাও. আলী নেওয়াজ, মাও.  আবিদ হাছান, মাও. জিল্লর রহমান, মাও. মুসতাজ আহমদ, মাও. আব্দুল আওয়াল, হাফিজ উছমান গণি প্রমুখ।
সমাবেশে শেষে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টেশনে গিয়ে শেষ হয়। পরিশেষে দোয়ার মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।