মিসবাহ’র খুনিদের গ্রেফতারের দাবিতে দোয়ারাবাজারে এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী ম্যানশনের সামনে খুন হওয়া দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামের জার্মান প্রবাসী রহমত উল্লাহর পুত্র মিসবাহ উদ্দিন তাহা’র খুনি কবিরসহ সহযোগিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে  বান্দেরবাজারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্থরের মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, দোয়ারা প্রেসক্লাবের সভাপতি এমএ করিম লিলু, মুক্তিযোদ্ধা শওকত আলী, মাষ্টার শামীম আহমদ, হাজী তৈয়ব আলী, গীতিকার নজরুল  
ইসলাম, স্থানীয় সহিদুল ইসলাম, ডা. আব্দুল বারিক, রেজাউল করিম, এখলাছুর রহমান, চান মিয়া, সুহেল আহমদ, আক্তার হোসেন, সায়েক আহমদ, নুরুল ইসলাম, কাজী ওয়াজিহ উদ্দিন, সুভাষ দাস, দ্বিজেন দাস, আফিজ আলী, ইসলাম উদ্দিন, জুনাব আলী, আসলম আলী, আইয়ূব আলী, আরফান আলী, জাহিদ মিয়া, আরশ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, মিরেরময়দান কমার্স কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ ছাত্র মিসবাহ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে প্রকাশ্যে খুন করা হয়েছে। মিসবাহর খুনি কবিরসহ সহযোগিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান বক্তারা।