রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা সভা করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ। শনিবার কলেজের অনার্স ভবনে সভায় সভাপতিত্ব করেন কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য। কলেজ সংসদের সহ সাধারণ সম্পাদক সুকান্ত দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজ সংসদের সহ সভাপতি রান্টু কান্ত দাশ, ছাত্র ইউনিয়ন নেতা মলয় চন্দ্র কর, জয়ন্ত দাশ, রোপেশ দাশ, নিরঞ্জন দে, নাসির উদ্দিন, সেবুল মিয়া, হুসাইন আহমমেদ শাকিল, সুরঞ্জিত দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মায়ানমার সরকার রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে পরিকল্পিতভাবে দেশ থেকে বিতাড়িত করছে। মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপকে কাজে লাগিয়ে রোহিঙ্গা
সংকট সমাধান এবং রোহিঙ্গাদের মায়ানমারে বসবাস করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য বক্তারা আহ্বান জানান । প্রেস বিজ্ঞপ্তি


