র‌্যাব ৯ এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব ৯ এর উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সড়কের পাশে বিভিন্ন ধরনের ঔষধি ও ফলজ গাছের চারা রোপনের উদ্বোধন করেন র‌্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়সল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের এ এস পি মো. আব্দুল্লাহ, জেলা কারাগারের জেলা সুপার মো. নুরশেদ, জেলার মো. মো. হাবিব সিনিয়র ডি এ ডি মো. জাহিদুল ইসলাম, সার্জেন্ট মো. সেলিম, এস আই মো. দেলোয়ার হোসেন ও মো. নুর আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাওঁ মেইন রোড থেকে জেলা কারাগারের সামনে প্রায় এক কিলোমিটার সড়কের বৃক্ষরোপন করা হবে।