জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, সুনামগঞ্জ এ নিজস্ব অফিসে গত সোমবার দুপুরে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন (র্যাব)-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, সুনামগঞ্জ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মনিরুজ্জামান। পরে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)


