স্টাফ রিপোর্টার
সরকার কর্তৃক ঘোষিত লকডাউন না মানায় ৪ টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার সুনামগঞ্জ সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড, কালীবাড়ি মোড়, আলফাত স্কয়ার, হোসেন বখত পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন।
জানা যায়, লকডাউন না মানায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে ৪ টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ হতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে
শহরে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান নিশ্চিত, লকডাউন কার্যকর করতে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। মোবাইল কোর্ট পরিচালনার সময় সাথে ছিলেন এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মো. তুরাব হোসেন। এ সময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।


