লক্ষণশ্রী ঈদগাহ উন্নয়নে ব্যারিস্টার ইমনের ৫ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার
শহরের তেঘরিয়া এলাকার লক্ষণশ্রী ঈদগাহ’র উন্নয়নের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
সোমবার বিকালে লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে স্থানীয়দের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঈদগাহ’র উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে ৫ লাখ টাকার অনুদানের ঘোষণা দেন।
তেঘরিয়ার বাসিন্দা ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শান্তি মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা আনোয়ার হোসেন, লন্ডন যুবলীগ নেতা ফরহাদ আহমেদ, জেলা যুবলীগ নেতা অ্যাড. মাজহারুল ইসলাম, স্থানীয় বাসিন্দা তারেক মিয়া প্রমুখ।
এলাকাবাসী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের কাছে এলাকার ঈদগাহ, করবস্থান রাস্তা-ঘাটসহ সকল সমস্যার কথা তোলে ধরে দ্রুত সমাধানের অনুরোধ জানান।