লক্ষ্মীপুর ইউনিয়নের আওয়ামী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কর্মীসভা

আসন্ন ইউপি নির্বাচনে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আওয়ামী বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলামের  পক্ষে কর্মীসভা করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদের পাশের মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নুরুল হক তালুকদার, নূর আহমদ, আজহার আলী আবুল খয়ের, নুরুল ইসলাম, আনোয়ার উল্লা, মোস্তাফা কামাল, বিলাল উদ্দিন সরকার,   মকবুল আহমদ ভান্ডারী, মকবুল আহমদ, আব্দুল করিম তালাুকদার, মধু মিয়া, আলী আকবর মাস্টার, আতাউর মাস্টার, মোস্তফা মাস্টার প্রমুখ।
বক্তারা বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলামকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। তাঁকে বিজয়ী করেই আমরা প্রমাণ করব প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ কত বড় ভুল করেছে। প্রেস বিজ্ঞপ্তি