লন্ডনের রাজ পথে মর্হরমের তাজিয়া মিছিল

লন্ডন প্রতিনিধি
অন্যান্য বছরের ন্যায় এবারও লন্ডনের রাজপথে মর্হরমের মিছিল বের করা হয়, বিগত বছর গুলোর চেয়ে এবারের মিছিলটি ছিল সম্পুর্ণ ব্যাতিক্রমী। ইতিপূর্বে শুধু পাকিস্তান থেকে আগত শিয়া তরিকার অনুসারীরা এই মিছিলের আয়োজন করলেও এবারে তাদের সাথে যোগ হয়েছে বাঙালি ভারতীয় এবং ইরানী সম্প্রদায়ের মানুষ। মিছিলটি লন্ডন সময় সকাল দশটায় ইস্ট লন্ডনের রমফোর্ড রোডের ঈমামিয়া মসজিদ থেকে শুরু হয়ে রমফোর্ড রোড, আপটন লেন, প্লাষ্টো এবং গ্রীণষ্ট্রীট হয়ে আবার ঈমামীয়া মসজিদে এসে শেষ হয়। এসময় মিছিল কারীরা আইএস বিরুধী ব্যানার বহন করে, এতে লিখা ছিল ব্রিটিশ মুসলিমেরা জঙ্গিবাদে বিশ্বাস করেনা, আইএস ইসলামের শত্রু। এছাড়া ঈমাম হোসাইন (রাঃ)  নিয়ে বিভিন্ন মনীষীর বানী সম্বলিত লিফলেট প্রচার করে এতে মহাত্মা গান্ধী, ইংরেজ নভেলিষ্ট চার্লস ডিকনেন্স, ইংলিশ ইতিহাসবিদ এডওয়ার্ড গিভডন এবং স্কটিশ হিষ্টুরিয়ান থমাস কার্লের ঈমাম হুসাইন(রাঃ) সম্পর্কে প্রশংসা সূচক মন্তব্যগুলো স্থান পায়।