লন্ডন প্রতিনিধি
বর্তমান সরকারের মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন। জাতির পিতার দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে সবাই একত্রে কাজ করে যাবো। এক্ষেত্রে প্রবাসে বসবাসরত সরকারের নেয়া উন্নয়ন কর্মসূচিতে প্রবাসীদের সম্পৃক্তা অত্যন্ত জরুরী। স্বাধীনতার পর থেকে প্রবাসীরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এ মন্তব্য করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার নাজমুল কাওনাইনের। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে ছয়টায় বাংলামিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন গেল ২৮ অক্টোবর যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবার পর বৃটেনে বসবাসরত বিশাল বাঙ্গালী কমিউনিটির সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন করি এরই ধারাবাহিকতায় লন্ডনের বাংলামিডিয়ার সাংবাদিকদের সাথে এই পরিচিতি পর্ব।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে অবাদ তথ্যপ্রবাহ ও মতামত প্রকাশের স্বাধীনতা আজ বিরাজমান। বর্তমান সরকার সাধারণ মানুষের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে তথ্য অধিকার আইন কার্যকর করেছে। যা বিশ্বের বিভিন্ন দেশের প্রশংসা পেয়েছে। পরিচিতি সভার শুরুতে তিনি শ্রদ্ধা ভরে স্মরন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী ত্রিশ লক্ষ শহীদকে। তিনি বলেন বাংলাদেশ আজ নি¤œ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে শামিল হতে পারবো। এলক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কোন প্রবাসী মুক্তিযোদ্ধা বিদেশে মারা গেলে তার মরদেহ যেন সরকারী খরচে বাংলাদেশে নেয়া হয় দৈনিক সুনামগঞ্জের খবরের লন্ডন প্রতিনিধি মতিয়ার চৌধুরীর এমন প্রশ্নের জবাবে হাই কমিশনার জানান তিনি দায়িত্ব গ্রহণের পর এই বিষয়টি নিশ্চিত করেছেন, কোন মুক্তিযোদ্ধা প্রবাসে মারা গেলে হাইকমিশনের সাথে যোগাযোগ করলে সম্পুর্ণ সরকারী খরছে তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার।
তিনি আরো জানান ভাষা সংস্কৃতি ও আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে লন্ডনে বঙ্গবন্ধু সেন্টার প্রতিষ্টার লক্ষ্যে তিনি কাজ করছেন। এছাড়াও তিনি দ্বৈত নাগরিকত্ব আইন ও প্রবাসীদের সমস্য সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন। হাইকমিশনের হলরুমে আয়োজিত লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদিরের উপস্থাপনায় পরিচিতি সভায় সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, পরিতর্বন ডট কমের লন্ডন প্রতিনিধি মতিয়ার চৌধুরী, বাংলানিউজ টুয়েন্টিফোরের সৈয়দ আনাছ পাশা, মহিব চৌধুরী,জনমত সম্পাদক নবাব উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, লন্ডনবাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, লন্ডন বিডি নিউজ টুয়েন্টিফোরের জাকির হোসেন কয়েছ, বিশ্ববাংলা নিউকেজর শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, জুয়েল রাজ, মোস্তাক বাবুল, নিলুফা ইয়াছমিন হাসান, পলি রহমান প্রমুখ।


