ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত-৫ আসনের প্রার্থী সেলিনা আক্তার বৃহস্পতিবার নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত সুনাম-সাধারণ ১৪ ও ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় করে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী সেলিনা আক্তার।
১৪ নং ওয়ার্ডের ছাতক পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্যানেল মেয়র তাপস চৌধুরী, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, লিয়াকত আলী প্রমুখ, নোয়ারাই ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি আনোয়ার খান মখন, আহমদ আলী, আখলুছ আলী প্রমুখ, ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি সদস্য আতাউর রহমান, আব্দুস ছালাম, মখসুদুল ইসলাম আতর, ইব্রাহিম আলী, ময়না মিয়া প্রমুখ। কালারুকা ইউনিয়ন পরিষদ কার্য়ালয়ে ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউপি সদস্য ফজলু মিয়া, আকল মিয়া, দুলাল মিয়া, ফখর উদ্দিন প্রমুখ এবং ১৫ নং ওয়ার্ডের সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আব্দুল জলিল প্রমুখ।
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি- আমাদের সহোদরা (১৬)
- লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার- বর্তমান সরকার সাধারণ মানুষের তথ্য অধিকার নিশ্চিত করছে


