লন্ডন প্রতিনিধি
দেশের ন্যায় যথাযথ মর্যাদার সাথে লন্ডন্থ বাংলাদেশ হাইকমিশন ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে, ১৭ এপ্রিল সোমবার সকালে হাইকমিশনের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর বদবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী।
তিঁনি বলেন, ঐতিহাসিক মুজিব নগর দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মহান স্বাধীনতা অর্জনে মজিবনগর সরকারের ভূমিকা ও তাৎপর্য উপস্থিত সকলের সামনে তুলে ধরেন তিনি। আব্দুল গাফফার চৌধুরী ঢাকার আদলে মুজিবনগর নামে একটি নতুন শহর গড়ে তোলার জন্যও সরকারের প্রতি আহবান।
সভায় আমন্ত্রিত অতিথিবর্গের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান শরীফ। তিঁনি বলেন, এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার সময়। হাইকমিশনের মিনিষ্টার প্রেস জনাব নাদীম কাদির বলেন, বিদেশী গণমাধ্যম ও সাংবাদিকবৃন্দ মনে করে মুজিবনগর সরকার না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না। তিঁনি তাঁর বক্তব্যে তাঁর পিতা মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল আবদুল কাদিরের কথা স্মরণ করেন এবং ১৭ এপ্রিল তাঁর মৃত্যুবার্ষিকীতে সকলের দোয়া কামনা করেন। হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ট বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ঐতিহাসিক মুজিব নগর সরকারের মন্ত্রিপরিষ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বক্তব্য শুরু করেন। তিঁনি বলেন, মুজিবনগর সরকার মহান স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে বৈধ ভাবে যোগযোগ করে। সর্বশেষে, সকলকে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নে এক সাথে কাজ করার আহবান জানান হাইকমিশনার।


