লন্ডন প্রতিনিধি
গত রবিবার তৃতীয়বাংলা খ্যাত লন্ডনে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলায় মানুষের ঢল নেসেছিল ইস্ট লন্ডনের বাংলা টাউনের উইভার্স ফিল্ডে। অন্যান্য বছরের চেয়ে ব্যতিক্রমী এই মেলার মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় দুই শিল্পী আইয়ুব বাচ্চু আর হাবিব ওয়াহিদ। মেলা উপভোগ করতে বৃটেনের বিভিন্ন শহর থকে পরিবার পরিজন সহ মেলায় যোগ দেন সংস্কৃতিপ্রিয় বাঙালিরা। সকাল ১১টায় ইষ্টলন্ডনের বাস্কটন স্ট্রীট থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা । এর নেতৃত্ব দেন টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস। লন্ডনের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন শুভযাত্রায়। শোভাযাত্রার পরপরই মুল মঞ্চ থেকে ধারাবাহিক ভাবে পরিবেশন করা হয় নৃত্য, সঙ্গীত ও ফ্যাশন শো। এবারে বৈশাখী মেলা সরাসরি প্রচার করা হয় স্কাই চ্যানেল ৮৩৮ নাম্বারে লন্ডনের এনটিভি থেকে। ইউরোপ জুড়ে জঙ্গি হুমকি থাকায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল প্রচুর, আগতদের তল্লাশীর মাধ্যমে প্রবেশ করতে দেয়া হয় মেলার মূল স্টেজের কাছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস বলেন বৃটেনের এই বহুজাতিক সমাজে বাংলার কৃষ্টিও ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন। বৈশাখী মেলার মাধ্যমে বৃটেনে জন্ম নেয়া তৃতীয় প্রজন্মের ্িব্রটিশ বাঙালিরা যেমন নিজেদের শেকড়ের সন্ধান পাচ্ছে ঠিক তেমনি অন্যরাও বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছেন। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে।
অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন লন্ডন্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিষ্টার সাংবাদিক নাদিম কাদির, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, মেলা শেষ হয় সন্ধ্যা সাত ঘটিকায়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহয়োগিতায় ১৯৯৬ সালে বৃটেনে বাংলা সংস্কৃতির প্রচার প্রসার ও ইস্ট লন্ডনে বাংলা টাউনের পরিচিতির লক্ষ্যে সংস্কৃতি প্রিয় বাঙালিরা এর যাত্রা শুরু করেন, পরবর্তিতে মেলা আয়োজনের দায়িত্ব পায় বৈশাখী মেলা ট্রাস্ট নামে একটি সংগঠন এবছর সম্পুর্ণ কাউন্সিলের তত্বাবধানের আয়োজন করা হয় বৈশাখী মেলার।


