লন্ডনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত

লন্ডন শহরের নজরুল সেন্টারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদ এবং সত্যন সেন স্কুল অব পারফর্মিং আর্টসপালন রবীন্দ্র—নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে।
১৭ই জুলাই বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সহ সভাপতি সেলিনা সাফির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক জোবের আখতার সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরিয়ার বিনআলী।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় উদীচীর সহ সভাপতি ডাক্তার রফিকুল হাসান খান জিন্নাহ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শিক্ষক এনায়েত সারওয়ার এবং সাংস্কৃতিক কর্মী, নারীনেত্রী সৈয়াদা নাজনিন সুলতানা শিখা। এসময় উপস্থিত ছিলেন বাঙালি কমিউনিটির বিশেষ নেতৃবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে সত্যন সেন স্কুল অব আর্টসের শিশু শিল্পীদের মধ্যে নাচ এবং গান পরিবেশনা করেন তোড়া, মিশেল, অনুভা এবং অন্বেষা প্রমুখ। উদীচী শিল্পীগোষ্ঠীর দলীয় সঙ্গীতের সাথে সাথে একক সঙ্গীত পরিবেশন করেন সত্যেন স্কুল অব আর্টসের সভাপতি ও সংগীতশিক্ষক গোপাল দাস, জোবের আখতার সোহেল, রাজিয়া রহমান, শারমিন বীথি, অসীমা দে, ইভা আহমেদ প্রমুখ। বাঁশিতে রবিঠাকুরের পুরানো সেই দিনের কথা’র গানটিতে সুরের মুর্ছনায় দর্শক গ্যালারিতে মাতিয়ে রেখেছেন উদীচীর কার্যকরি পরিষদেরঅন্যতম সদস্য জাকির হোসেন। নৃত্য পরিবেশন করেন সোমা গঙ্গা এবং আবৃত্তিতে নাসিমা কাজল।