রুপনগর বড়বাড়ির উদ্যোগে ২৫ পরিবারকে খাদ্য সহায়তা

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর বড়বাড়ির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৫টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রুপনগর বড়বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরনবী তালুকদার, রুপনগর বড়বাড়ির দাতা সদস্য মো. এমদাদুল হাসান, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিবুর রহমান প্রমুখ। প্রত্যেক পরিবারকে ২৭ কেজি ১০০ গ্রাম ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়। যার মধ্যে ছিল ১৪ কেজি চাল, ৪ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, দেড় লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ২০০ গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া। রুপনগর বড়বাড়ি দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের বিভিন্নভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।