ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর বড়বাড়ির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৫টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রুপনগর বড়বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরনবী তালুকদার, রুপনগর বড়বাড়ির দাতা সদস্য মো. এমদাদুল হাসান, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিবুর রহমান প্রমুখ। প্রত্যেক পরিবারকে ২৭ কেজি ১০০ গ্রাম ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়। যার মধ্যে ছিল ১৪ কেজি চাল, ৪ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, দেড় লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ২০০ গ্রাম করে মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া। রুপনগর বড়বাড়ি দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের বিভিন্নভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।
- শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
- লন্ডনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত


