সাথে কাজ করতে চাই
আমি গরীবের সন্তান। উচ্চাভিলাষ নেই। খোদা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ এবং ক্ষমতা আমি আমার পূর্ববর্তী সাংসদের মতো সততা আর খোদাভীরুতার সাথে পালন করতে চাই। আমি আপনাদের নেতা নয় সেবক হয়ে থাকতে চাই। স্নুামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ১৮ অক্টোবর বৃটেনের বাঙালিপাড়া বলে খ্যাত লন্ডনের অলগেটের মাইল্যান্ড রোডের মিডিয়া সেন্টারে যুক্তরাজ্যস্থ প্রবাসী সুনামগঞ্জবাসীদের আয়োজনে তাকে দেয়া সংবর্ধনার জবাবে প্রধান অতিথির ব্যক্তব্যে একথা বলেন।
দৈত্বনাগরিকত্ব আইন বাতিল হচ্ছে বলে বৃটেন প্রবাসীদের আতংকের কথা উল্লেখ করে তিনি বলেন, সাংসদ হিসাবে সাংবিধানিক বিধি নিষেধ মেনে আমি আমার সাধ্যমতো এই আইন যাতে কার্যকরী হতে না পারে সে ব্যাপারে সংসদে সোচ্চার ভূমিকা রাখবো। তিনি বৃটেন প্রবাসীদেরকে আশ্বস্ত করে বলেন, সংসদে দৈত্বনাগরিকত্ব আইন বাতিলের ব্যাপারে এখনো কোন আলোচনা হয়েছে বলে আমি শুনিনি।
যুক্তরাজ্যস্থ প্রবাসী সুনামগঞ্জবাসীদের দেয়া এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, বাঙালি কমিউনিটির নেতা সুনামগঞ্জের প্রবীণ শ্রদ্ধাভাজন প্রবাসী জনাব শাহগীর বক্ত ফারুক। মিঠু পালের সঞ্চালনায় পবিত্র কোরান থেকে তেলাওত করেন তাজুদ্দিন আহমদ ফরিদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সর্বজনাব, আজহারুল ইসলাম শিপার, শহিদুল ইসলাম, কায়েস পীরজাদা, আমীর হোসেন, সায়িদ রুমিত, বাবুল তালুকদার,
আবু তারেক সাজু, আব্দুল আজিজ, নূরুল আমীন, ডঃ রোয়াব উদ্দিন, ব্যারিষ্টার ফজলুল হক, এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল, ইমানুজ্জামান মহী, কাউন্সিলার মায়ূন মিয়া, নূরুল ইসলাম এমবিই, ডেপুটি মেয়র ওয়াহিদ আহমদ প্রমুখ।
সভার শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরন করেন, রুপন পীর, সোহাগ, সায়িদ রুমিত, কায়সার পীরজাদা প্রমুখ। উল্লেখ্য, এমপি মিসবাহ এক সংক্ষিপ্ত ও ব্যক্তিগত সফরে গত ১২ অক্টোবর যুক্তরাজ্য এসেছেন। ২৬ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা। বিজ্ঞপ্তি


