‘দুনিয়ার মজদুর-এক হও ব্যবস্থা বদলিয়ে বাম বিকল্প গড়ো’ এই স্লোগান কে সামনে রেখে লড়াই-সংগ্রাম-আত্মত্যাগ ও গৌরবের সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির আয়োজনে আলোচনা ও গনসংগীত অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ জুন পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ জুমের মাধ্যমে সরাসরি প্রদান করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। মূল বক্তা হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি অ্যাডভোকেট আবেদ আলী আবিদ। সঞ্চালনা করেন ডা. শাহেদা ইসলাম ও সলিসিটর শাহরিয়ার বিন আলী।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরউল্লাহ সহ নিকট অতীতে যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সিপিবি যুক্তরাজ্যের সাবেক দুই সভাপতি ডা. বি বি চৌধুরীকে মরণোত্তর এবং ডা. আহমেদ জামান কে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির ডা. রফিকুল হাসান খান জিন্নাহ, ডা. সেলিম ভুঁইয়া, জাতীয় সম্পদ রক্ষা কমিটি যুক্তরাজ্য শাখার আহবায়ক ডা. মোখলেসুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম, ডা. আশফাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী রহমান, ডা. বি বি চৌধুরীর পরিবারের পক্ষে দীপক চৌধুরী, নিউহ্যাম লেবার পার্টির স্বরুপ শ্যাম চৌধুরী, বাসদ (মার্কসবাদী) যুক্তরাজ্যের সংগঠক বাবলু খন্দকার, যুক্তরাজ্য জাসদের সহসভাপতি মুজিবুল হক মনি, সিপিবির সেলিনা শফি, সুশান্ত দাশ প্রমুখ। পার্টির পক্ষ থেকে ডা. বি বি চৌধুরীর পরিবারের হাতে সন্মাননা স্মারক তুলে দেন উদীচী যুক্তরাজ্যের সভাপতি হারুনুর রশীদ।
অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন উদীচী যুক্তরাজ্য সংসদ এবং সত্যেন সেন স্কুল অব পারফরমিং আর্টস। গণসংগীতে অংশগ্রহণ করেন গোপাল দাশ, জুবের আকতার সোহেল, নুরুল ইসলাম, অসীমা দে, বাবলু দে, অনুপম রহমান, শাম আহমেদ, জোবেদা বেগম, ফারুক আহমেদ, শিশির ভৌমিক, রিয়াদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
- ‘জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম কুশীলব ছিলেন পংকজ ভট্টাচার্য’
- বায়োফার্টিফাইড জিংক ধান ও চাল সংগ্রহ/শেষ সময়ে লক্ষ্যমাত্রা পূরণে তোড়জোড়


