ধর্মপাশা প্রতিনিধি
দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই চলছিল মধ্যনগর উপজেলা সদরে ৩টি ডায়াগনস্টিক সেন্টার। বৃহস্পতিবার দুপুরে ওই তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মধ্যনগর উপজেলা সদরে ডিজি ল্যাব, মা এক্সরে সেন্টার ও তিতাস ল্যাব নামের তিনটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই তিনটি ডায়াগনস্টিক সেন্টারই দীর্ঘদিন ধরে চলে আসছিল। বৃহস্পতিবার ওইসব ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। এ সময় ডিজি ল্যাবকে ২ হাজার ও টাকা ও মা এক্সরে সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস ডায়াগনস্টিক সেন্টারে কাউকে পাওয়া যায়নি। তবে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকেই সিলগালা করা হয়েছে। এ সময় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোশতানসির বিল্লাহ উপস্থিত ছিলেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বলেন, ‘ওইসব ডায়াগনস্টিক সেন্টারের যেমন অনুমোদন নেই তেমনি এতে থাকা টেকনেশিয়ানরাও অনুমোদনহীন।’
- সেই বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা নিয়ে শুনানী আগামী বুধবার
- ওএমএস’র চাল বিক্রয় শুরু/ অনিময়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা


