লাফার্জ সুরমা সিমেন্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৮ ডিসেম্বর

ছাতক প্রতিনিধি
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তপশীল ঘোষণা করা হয়েছে। গত ২৭ নভেম্বর ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান মুজিবুল হক পাটোয়ারী নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তপশীল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাতক প্লান্ট, গোলশান হেড অফিস ও কুতুবপুর টার্মিনাল অফিস কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রফিকুল ইসলাম ও আফজাল হোসেনের নেতৃত্বে একটি প্যানেল এবং মোহাম্মদ মোস্তফা ও হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে অপর প্যানেল। এদিকে প্রচার সম্পাদক পদে আরিফুল ইসলাম একক প্রার্থী। কাজেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।