লুটেরা লুটিলো

মোঃ এনামুল করিম (লিটু)

লুটেরা লুটিলো
হারাধনের সম্বল
লুটায়া লুটায়া মারিলো
হবে নাহি কভু তাদের মঙ্গল
বঙ্গবন্ধুর স্বপ্ন
বাংলাদেশের সম্বল
চির সবুজ স্বপ্ন
এঁকেছিলে বাংলাদেশের বুকে
তাইতো তুমি বঙ্গবন্ধু
বাংলাদেশর সব মানুষের
মনে প্রাণে আছো ভরে
তোমার চির সবুজ স্বপ্ন মাঝে
ভাসালো রক্ত সমুদ্র
হবে নাহি কভূ মঙ্গল
তাদের জীবনও মাঝে
বঙ্গবন্ধু চির অমর-চির অমর
বন্ধু তুমি
বাংলাদেশের সকল মানুষের মনো মাঝে
দিবসে সূর্যের আলোর মাঝে
আমি দেখি তোমার মুখ
নিশি চন্দ্র যেন
বন্ধু তোমার বুক
তোমার স্মরণে শিহরণ জাগে
মোদের সকল মনে
বন্ধু তুমি অমর
আমাদের সকল মনো মাঝে
থাকবে চির দিন ধরে।