লুৎফুর রহমান সরকুম আওয়ামী রাজনীতির আদর্শ -এমপি মানিক

স্টাফ রিপোর্টার
ছাতক-দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘লুৎফুর রহমান সরকুম আজীবন আওয়ামী লীগ করেছেন। হাজার হাজার নেতাকর্মী সৃষ্টি করে গেছেন। কিন্তু বাড়ি ঘর সহায়-সম্পদ কিছুই করে যান নি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের প্রধান হিসেবে নেতৃত্ব দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আপন মানুষ হিসেবে জানতেন। তিনি স্ত্রীর জন্য একটি কুঁেড়ঘর রেখে গেছেন। মৃত্যুর পর তাঁর স্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে সাক্ষাৎ করে সহযোগিতা প্রদানই প্রমাণ করে সরকুম আওয়ামী লীগের উচুঁ মানের একজন নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির একটি আদর্শ। বুধবার ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লুৎফুর রহমান সরকুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গোবিন্দগঞ্জ পয়েন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ছানাউর রহমান ছানা।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ। তৃণমুল পর্যায়ের  নেতাকর্মীদের শ্রম ও ঘামের বিনিময়ে আওয়ামী লীগ বাংলার মানুষের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। লুৎফুর রহমান সরকুমদের মত নেতারাই আওয়ামী লীগকে মফস্বলের মানুষের ঘরে ঘরে পৌছাতে নিরলস কাজ করেছেন।’
উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হকের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. সানাওর, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো.লাহিন, জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু তালুকদার বাবুল, ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।