লেগুনা-বাস শ্রমিক দ্বন্দ্ব সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ

ইয়াকুব শাহরিয়ার, পাগলা বাজার
ছয়দিনের ব্যবধানে আবারো দুই ঘণ্টা অবরোধ ছিলো সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় এ অবরোধ করে আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বাস-মিনিবাস মালিক শ্রমিক। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় কয়েক হাজার সাধারণ যাত্রীদের। এ সময় উভয়পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শতাধিক ছোট-বড় যানবাহন। পরে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে একসপ্তাহের  
 মধ্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে বসে আলাপ করে এ সমস্যার নি®পত্তি করে দেবেন বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
বেলা সাড়ে ১১টায় থেকে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় কয়েক শতাধিক যানবাহন আটকে দীর্ঘ লাইন তৈরি হয়। সহস্রাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন। দূর থেকে আসা যাত্রীদের বাস থেকে নামিয়ে তাদের ভাড়া ফিরত দিচ্ছে বাস কন্ট্রাক্টররা। এ বিষয় নিয়ে অনেক যাত্রী শ্রমিকের মাঝে কথা কাটাকাটি হতেও দেখা যায়। এসময় একাধিক রোগীবাহী এ্যাম্বুলেন্স, বৃদ্ধ পুরুষ মহিলা ও কম বয়সী নারী যাত্রীরা বেশি দুর্ভোগে পড়তে দেখা যায়। উপায়ন্তু না পেয়ে অনেক যাত্রীই প্রায় দুই কিলোমিটার যায়গা পায়ে হেঁটে পাগলা বাজার অথবা পঞ্চগ্রাম রাস্তার মুখে গিয়ে ছোট গাড়ি রিজার্ভ করে গন্তব্য স্থানে যেতে দেখা যায়।
পাগলা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন- ‘এ ভাবে যাত্রীদের আটকে, হাজার হাজার মানুষকে আটকে, এ্যাম্বুলেন্স আটকে দাবি আদায় আমাদের কাম্য নয়। এই সমস্যা দ্রুত সমস্যা করা হোক। ভবিষ্যতে দাবি আদায়ের বিকল্প চিন্তা করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি অনুরোধ করেন তারা।
বাস মিনিবাস মালিক শ্রমিকদের দাবি অনুযায়ী- লেগুনা যেনো তাদের দূরত্বসীমা মেনে ১৪ কিলোমিটারে  ভিতরে চলে। তাদের দূরত্বসীমা সুনামগঞ্জ থেকে জয়কলস এলাকা পর্যন্ত, কিন্তু মানবিক খাতিরে পাগলা থেকে ছয়হাড়া পর্যন্ত যাতায়াত করতে দিচ্ছেন তারা। এখন লেগুনা শ্রমিকরা জাউয়াবাজার পর্যন্ত চলতে চাইছে। এটা তারা মানবে বলে না বলে হুসিয়ারী দিয়েছে প্রতিরোধের।
লেগুনা শ্রমিকদের সাথে আলাপ করে জানা যায়, তারা আগেও জাউয়াবাজার অবদি যাতায়াত করেছে। এখনও আবার করতে চায়। তারা জানায়- সুনামগঞ্জ থেকে দিরাই-জামালগঞ্জ যাচ্ছে, গোবিন্দগঞ্জ থেকে সিলেটের বন্দর বাজার যাচ্ছে অথচ আমরা পাগলাবাজার থেকে জাউয়াবাজার যেতে পারবো না কেনো? আজকের অবরোধ আমাদের না। তারা বলেন- আমরা এ অবরোধের সাথে স¤পৃক্ত নই, বরং চেষ্টা করছি যাত্রীদের সেবা দিতে। এ ব্যপারে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন- ‘জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আমাদের আশ্বস্ত করেছেন যে, সপ্তাহের মধ্যে সবার সাথে আলাপ করে সমস্যা সমাধান করা হবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ তুলে নিয়েছি।
লেগুনা শ্রমিক সমিতির সভাপতি সাঞ্জু মিয়া বলেন- ‘সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ, দিরাই লেগুনা চলছে। পাগলা থেকে জাউয়া আমরা যেতে পারবো না কেনো। তাছাড়া বাসগুলো কাছের যাত্রীদের নিতে চায় না। আমরা সব ধরনের যাত্রীদের সেবা দিয়ে থাকি। আশা করছি আমাদের কথা চিন্তা করে জেলা প্রশাসক মহোদয় সকলের ভালর জন্য একটি সঠিক সিদ্ধান্তই নেবেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন- কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে আমরা সচেষ্ট ছিলাম। জেলা প্রশাসক মহোদয় উভয় পক্ষকে ডেকে সাতদিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন পূর্বে যেভাবে যান চলাচল করেছে সেভাবেই চলার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসের ১৮ জানুয়ারী একই ইস্যুতে পাগলা বাজার এলাকায় একঘন্টা রাস্তা অবরোধ করেছিল উভয় দলের শ্রমিকবৃন্দ। উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম ও থানা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও কোনো সমাধানে পৌঁছতে না পেরে আবার গতকাল অবরোধ করে বাস শ্রমিক।