স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন,‘বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। বিদ্যুতের ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। সারাদেশে সংস্কৃতিক বিকাশে উপজেলা পর্যায়েও সরকার কাজ করছে। এসবের লক্ষ একটাই, বাঙালিকে সকল ক্ষেত্রে পুনঃজাগরিত করা। স্বাভাবিক পরিবেশে না পেলে কোন কিছু স্বাভাবিক ভাবে বাড়তে পারে না। এটা জাগরণের সময়, পরিবর্তনের সময়। আমাদের সময় দিতে হবে। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে সেতু নির্মাণ হবে। ফলে ঢাকার সাথে সুনামগঞ্জের দূরত্ব কমে যাবে। বর্তমান সরকার সুরমা সেতু তৈরি করেছে। যার ফলে এখন কয়েকটি উপজেলার সাথে সদর উপজেলার যোগাযোগ সৃষ্টি হয়েছে। ছাতক থেকে সুনামগঞ্জে রেল লাইন সম্প্রসারণ হবে। এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ প্রায় শেষের পথে। এরপর আমরা প্রধানমন্ত্রীকে বলব, এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য।
তিনি বলেন, ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ চার লেন করার কাজ শিঘ্রই শুরু হবে। এছাড়াও জাউয়ায় ফ্লাইওভার, নেত্রকোণার সঙ্গে সড়ক যোগাযোগ হবে। এসব আমাদের পরিকল্পনায় আছে। আমাদের একটু সময় দিতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ আজ নাশকতা, হানাহানির বিপক্ষে। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে আমরা এগিয়ে যাব। বিশ্বের ক্ষমতাধর ১০ জন মানুষের মধ্যে একজন আমাদের প্রধানমন্ত্রী। সংকীর্ণ স্বার্থ পরিত্যাগ করে আমাদের দেশের উন্নয়নের চিন্তা
করতে হবে, কাজ করতে হবে।
তিনি বলেন, একটি কথা আপনাদের আমি বলতে চাই। এসবই শেষ নয়। শহীদ আবুল হোসেন মিলনায়তন কে ভেঙে ১ হাজার আসন বিশিষ্ট দৃষ্টিনন্দন হল নির্মিত হবে। আপনারা দোয়া করবেন আগামী অর্থ বছরই এর কাজ শুরু হবে।
চারদিনব্যাপী লোক উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সাবেক পি.পি ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আফতাব উদ্দিন, ছাতক লাফার্জ সুরমা সিমেন্টের চীফ ফিন্যান্স অফিসার মিরাজ আখনি, পুলিশ সুপার হারুন অর রশীদ, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ দীন, শুভেন্দু ইমাম, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের পরিচালনায় আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন। এসময় চারদিনব্যাপী লোক উৎসবের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল বলেন, বাউলদের গানে মানুষের সুখ-দু:খ, আনন্দ-বেদনা ফুটে উঠে। শাহ আব্দুল করিমও তার বাতিক্রম নন। এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি পাঠ্যভূক্ত হয়েছে। জন্মস্থান উজানধল দেশী বিদেশী মানুষের পদচারণায় সারাবছর মুখরিত থাকে। তাঁর জন্মশত বার্ষিকী সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। যা আমাদের জন্য আনন্দের। তবে একটি দুঃখের বিষয় তার সমাধিটি ভেঙে পড়েছে। নেই তার স্মৃতিচিহ্ন সংরক্ষণে রাখার মতো কোন জাদুঘর। আমি আমার পিতার অনেক স্মৃতি চিহ্ন সংরক্ষিত রেখেছি। হাছন রাজার মতো বাউল আব্দুল করিমেরও একটি স্মৃতি জাদুঘর করা যেতে পারে। এসময় তিনি বাউল শাহ আব্দুল করিমের গণসংগীতের ধারাটি তুল ধরার জন্য সকলে প্রতি আহবান জানান।
সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ দীন বলেন, শাহ আব্দুল করিমের অর্ন্তদৃষ্টি ছিল গভীর। উদার ছিল তার মন। বহুরূপী বৈচিত্র ছিল তার অমর সৃষ্টি গানে। বাউল শাহ আব্দুল করিমের দর্শন প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিকভাবে গবেষণা করতে হবে। আর তার ফলাফল ছড়িয়ে দিতে হবে সকলের কাছে।
আব্দুল করিমের অর্ন্তদৃষ্টি কত গভীর ছিল তা ‘ধল মেলা’ পড়লেই বুঝা যায়। সেখানে তিনি বলেছেন, দেশভাগের ফলে এখানকার সম্পন্ন হিন্দুরা এখান থেকে চলে যাওয়ার কারণে সাম্প্রতিক বিভেদ বেড়েছে। অমোঘ সত্য তার এ সরল উপলব্ধি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরাও চিন্তা করতে পারেননি। আর বর্তমানে দেশ তথা সারা বিশ্বের প্রেক্ষিতে এটা অমূলক নয়।
সাবেক পি.পি ও আওয়ামী লীগ নেতা অ্যাড. আফতাব উদ্দিন বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে বর্তমান সরকার বিপ্লব ঘটিয়েছে। এখানে অনুষ্ঠান আয়োজনই তার উজ্জ্বল প্রমাণ। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের মন ছিল হাওরের মতো উদার। গানে সাধারণ মানুষের ভাবনা তুলে ধরেছেন। রাজনৈতিক সচেতনও ছিলেন তিনি।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের গানে ছিল দেশাত্ববোধক চেতনা। যা সবাইকে একত্র করতো। আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের দিকে দৃষ্টি দিলেই এর সত্যতা পাওয়া যাবে।
এসময় তিনি জেলা শিল্পকলা একাডেমীর জেনারেটর ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
এছাড়াও তিনি বলেন, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জন্মস্থান উজান ধলে সমাধি তৈরির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। সমাধি তৈরির জন্য ৩০ লক্ষ টাকা বাজেটও বরাদ্দ করা হয়েছে। ডিজ্ইান ঠিক হলে শিঘ্রই কাজ শুরু হবে।
অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী বলেন, জেলা শিল্পকলা একাডেমির জেনারেটর ক্রয়ের জন্য এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
আলোচনা সভার পর সিলেটের নৃত্যশৈলীর পরিবেশনায় বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের জীবনদর্শনের উপর নির্মিত নাটক ‘মহাজনের নাও’ মঞ্চস্থ হয়।
এছাড়াও আলোচনা সভার পূর্বে ও পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


