শহরতলীতে মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরে স্বামী পরিত্যক্তা ৫৫ বছর বয়সী এক মহিলাকে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
নিহত ঐ মহিলার একমাত্র পুত্র সন্তান বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এই নারী মঙ্গলবার ছাগল বিক্রি করে বেশ কিছু টাকা ঘরে এনে রেখেছিলেন। গ্রামবাসী ধারনা করছেন ঐ নারীকে ধর্ষণ করে হত্যা করা হতে পারে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুর রহমান জানান, মহিলার কানে এবং শরীরে কয়েক স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে কীভাবে কি হয়েছে বলা যাবে।